1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় হতদরিদ্র, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন। গত চার দিন থেকে হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে সারা দেশে। জেলার অবস্থাও একই রকম। রোদের দেখা মেলে না দিনের কোন সময়।
হতদরিদ্র অনেকে মোটা কাপড়ের অভাবে কাজে যেতে পারে না। আবার অনেকে বিকাল হলেই বাড়ি থেকে আর বাইরে বের হচ্ছে না। এই কনকনে শীতের মধ্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কাকিনা মহিষামুরি আশ্রয় প্রকল্পে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ অনেকে।
গভীর রাতে কম্বল পেয়ে শারীরিক প্রতিবন্ধী এসাবানু (৯৫) বলেন, আগের বারের চেয়ে, এবার ঠাণ্ডা খুব বেশি পড়ছে। রাত হইলে কনকনে ঠাণ্ডা পরে ঠাণ্ডার কাপড় নাই  বলে আগুন পোহাই কাপড় কিনার টাহাও নাই খুব কষ্টে দিন যায়। এত দিন এই শীতে অনেক কষ্ট করি আছি। আমাগোর ইউএনও স্যার একটা কম্বল দিয়ে গেছে। এই কম্বল আমার খুব দরকার ছিল। আল্লাহ ইউএনওকে অনেক দিন বাচায় রাখুক। কম্বল পেয়ে মহিষামুড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আরজিনা (৬০),  মুখে স্বস্তির হাসি দেখা গেল।
তিনি বলেন, আবাসনে থাকি আবাসনের ঘর নতুন কইরা দিবো তাই পুরান ঘর ভাংছে এই জন্য  বাইরে থাকি । এই জাড়ে  একখান কম্বলের জন্য অনেকের কাছে গেছি। কেউ দেয় নাই। আমাগের ইউএনও আসি দিয়ে গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION