1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফকিরহাট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আ. ছালম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, অধ্যক্ষ শেখ মীজানুর রহমান প্রমূখ।

এসময় ফকিরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল, সহ-সভাপতি প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, সদস্য শিক্ষক মো. মিজানুর রহমান, আলেয়া নাসরিন, অঞ্জনা চক্রবর্তী, সাংবাদিক এম জাকির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী উপডস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION