1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট বেগম রোকেয়া দিবস পালিত - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

ফকিরহাট বেগম রোকেয়া দিবস পালিত

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : “নারীর জন্য বিনিয়োগ. সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন অবদানের জন্য ৫জন নারীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে জয়িতা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন অবদানের জন্য মারুফা বেগম, শারমিন সুলতানা, বাসন্তি বিশ্বাস, শিউলি খাতুন ও ছালমা বেগমকে ফুল ও ক্রেষ্ট দিয়ে জয়িতা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION