1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ যেন এক মরন ফাঁদ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুমকীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ যেন এক মরন ফাঁদ

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপেজলায় দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ একটি আয়রন ব্রিজের স্লিপার ভেঙে মরন ফাঁদসহ দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জলিশা গ্রামের জেলে পাড়ায় প্রায় ২০ বছর পূর্বে নির্মিত ওই ব্রীজটির কয়েকটি স্লিপার ভেঙে রড বেরিয়ে ফাঁকা হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। ফলে দু’পাড়ে ইট সলিংয়ের রাস্তা থাকলেও বিপাকে পড়ছেন অটোগাড়ি, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

জানা যায়, ঝুঁকিপূর্ণ ওই ব্রীজটির দু’পাড়ে রয়েছে– জলিশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জলিশা হাজী রজ্জব আলী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, জলিশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শামীমিয়া দাখিল মাদ্রাসা, জলিশা মাধ্যমিক বিদ্যালয়, কদমতলা কলেজ, জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ব্রিজ দিয়ে পারাপারের সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় সত্তরোর্ধ বাসিন্দা শ্রী চন্দ্র হাওলাদার বলেন, ব্রীজটির স্লিপার ভেঙে জবুথবু হয়ে পড়ে আছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া যায় না। এছাড়াও কৃষকের উৎপাদিত পণ্য উপজেলা সদরে বিক্রি করতে বা উপজেলা সদর থেকে ভারি কোন কিছু কিনে আনতে বিপদে পড়তে হয়।

দ্রুত সংস্কার বা নূতন করে আরেকটি ব্রিজ নির্মাণের দাবি করে স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র দাস বলেন, কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দুঃশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা।

এ বিষয়ে জানতে চাইলে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা সাংবাদিককে জানান, ইতিমধ্যে আয়রন ব্রীজটি সংস্কারের জন্য এডিবি’র আর্থিক সহায়তায় একলক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা দুমকী এলজিইডি কার্যালয়ের টেন্ডারের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION