1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের নিয়ে তরুণদের ব্যতিক্রম উদ্যোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

গাইবান্ধায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের নিয়ে তরুণদের ব্যতিক্রম উদ্যোগ

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : “দয়ায় নয়, যোগ্যতায় বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দিনভর গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।
গাইবান্ধার একদল তরুণ তরুণী এসব খেলাধুলার আয়োজন করে। খেলাধুলার মধ্যে ছিলেন বিস্কিট দৌড়, বলিস খেলা, কানামাছি খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন আয়োজকরা।
তারা জানান, অটিস্টিক শিশুরা সমাজের মূল ধারা শিশুদের চেয়ে আলাদা, সমাজের অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। তাই এসব অটিস্টিক শিশুদের সামান্যতম আনন্দ বিনোদন দিতেই তাদের এই আয়োজন।
দিনভর এ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের জিহাদ আকন্দ, আশফিকা জাহান আফি, এস এম মামুন, নাইমুর, আকুল, তৌহিদ, রেজওয়ান, রাকিব, ফয়সাল, আতিক, বৃষ্টি, অথৈ, সেহাব, হাসান, সাকু মিয়া, সাকিব, শিমুল, সজীব, সৌমিক, তামজীদ, হিমেল ও মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION