1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে মায়ের মামলায় ছেলে কারাগারে - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দুমকীতে মায়ের মামলায় ছেলে কারাগারে

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় নিজ মাকে অমানবিক নির্যাতনের দায়ের করা মামলায় বড় ছেলে সেলিম সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. ইউসুফ আলী’র আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আল আমিন।
জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের স্ত্রী সমের্তবান এক সময় বড় ছেলে সেলিম সিকদারের নতুন বাড়িতে থাকতেন।  জমিজমাকে কেন্দ্র করে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হলে ছোট ছেলে আশিকুর রুমন ও সুমন সিকদারের কাছে পুরান বাড়িতে চলে যান। নির্যাতনের কথা এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানালেও কোন বিচার পাননি বলে অভিযোগ করেন। তাঁর ওই ছেলে কোনো খোঁজ-খবর নেয় না, টাকা পয়সা দেয় না। উল্টো এ বছরের ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে তার স্ত্রী নাসিমা বেগম ও ছেলে নূরে আলম সিকদারসহ এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী পুরান বাড়িতে গিয়ে হামলা চালায়।
এতে তিনি ও তাঁর ছোট ছেলে রুমন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত ২৯ নভেম্বর মা মোসা. সমের্তবান বাদী হয়ে চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট  আদালতে মামলা দায়ের করেন। মায়ের দায়ের করা মামলায় ছেলে সেলিম সিকদার আত্মসমপর্ণ করলে তার জামিন না মঞ্জুর করে মো. ইউসুফ আলী’র আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, শনিবার(২ নভেম্বর) ছেলে ও মা উভয়ই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION