1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশে জঙ্গি আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল। দুদিন আগে বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা রয়েছে। আর সোমবার বিমানবন্দরগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখেছি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সময়ে বলেছেন, দেশে প্রকৃত অর্থে জঙ্গি নেই। এখন প্রশ্ন হলো-সরকার কি সত্যিই মনে করে দেশে জঙ্গি তৎপরতা নেই? সরকারের কাছে কতখানি তথ্য আছে?

এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ (সংবেদনশীল) তথ্য। এই তথ্যটা গোপন থাকবে। কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে যেটা বলা হতো এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যেটা বলা হয়েছে-এ দুটি ভাষ্যই ‘এক্সট্রিম’ (চরম পর্যায়ের)। এর ব্যাখ্যায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে মাত্রায় দেখানো হয়েছে, সেটা তাদের ক্ষমতায় থাকার একটা ‘ন্যারেটিভ’ (বয়ান) হিসাবে তারা ব্যবহার করেছিল যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে। সুতরাং তারা (আ.লীগ) নির্বাচন করল কি না, সেটা দেখার দরকার নেই, তাদের ক্ষমতায় রাখো। সে জায়গা থেকে ওই সরকারের সময় জঙ্গিবাদ নিয়ে অতিরঞ্জন করা হয়েছিল। পরবর্তী সময়ে, ইন্টেরিমের সময় কেউ কেউ আলাপ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম। এটাও ভুল কথা। জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে একটা পর্যায়ে মিলিট্যান্সি, জঙ্গিবাদ ছিল এবং আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট (মোকাবিলা) করতে চাই।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এবার এই সতর্কতার মানে হচ্ছে-এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। কারণ দেড় বছর অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা খেয়াল করেছি, এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইমপ্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। তিনি বলেন, জনগণকে এটুকু বলতে চাই-এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। কিন্তু সেই পুরোনো কথা-আমরা যদি কোনো একটা সংকট বা ডিজিজকে (রোগ) স্বীকার না করি, ওটার চিকিৎসা হবে না। আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব।

২০২৪ সালের ৫ আগস্ট অনেক জঙ্গি কারাগার থেকে বেরিয়ে গেছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহেদ উর রহমান বলেন, কিছু মানুষ বেরিয়েছিলেন। এখন সরকারের একদম নিয়মিত কর্মকাণ্ড বা কাজের পার্ট হিসাবে সরকার এগুলো কমব্যাট করবে।

জামিনে থাকা জঙ্গিদের নিয়ে আরেক প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, কেউ যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন মনে হয়, আবার এটার যদি মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি আপিল করবে। জামিন থাকবে কী থাকবে না এটা আদালতের সিদ্ধান্ত। কিন্তু সরকার প্রটেস্ট করবে স্ট্রংলি যাতে তাদের জামিন বাতিল হয়। শিওর এটা হবে।

তিনি আরও বলেন, জঙ্গি শব্দটা যেন আমরা খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং; মাঝে মাঝে আমরা দেখতাম একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র‌্যাব গেছে, গিয়ে ওখানে ক্রসফায়ারে মারা গেছে-এসব স্টোরি ছিল আমাদের অতীতে। সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকব।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে কেউ কেউ বলেছে সংবিধান স্থগিত করো, কারও কারও স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়াহভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এ ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারও কারও ভালো নাও লাগতে পারে। সম্ভবত এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসাবে।

তিনি বলেন, এরা দেশের ভেতরে আছে এবং তাদের পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। আমি জাস্ট অ্যানালিস্ট হিসাবে বলছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION