1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে খোলা জায়গায় নির্মাণাধীন রাম মূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বাদ জুম্মা পলাশবাড়ী চৌমাথা এলাকায় আলেম-ওলামা ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত মূর্তিটি অপসারণ করতে হবে। পাশাপাশি মূর্তি নির্মাণে কোনো প্রতারণা বা বিদেশি সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হরিদাসকে গ্রেফতারের দাবিও জানান। তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, আব্দুল্লাহ চান, ফিরোজ আমিনসহ আরও অনেকে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবিতে গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তৌহিদী জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION