1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়রত্ব ক্ষুদে (বালক- বালিকা) শিক্ষার্থীদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে সমাপনী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (১-০) গোলে অপরদিকে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল (২-০) গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা উপভোগ করতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক ও দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় জয়-পরাজয় ক্ষুদে শিক্ষার্থী দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারি শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION