ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬। এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা ও বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জনাব আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
প্রতিযোগিতায় জেলার তিন উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তারা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এরপর দুপুরে র্যালি স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত হয়।
Leave a Reply