1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৪ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় মিস্টি বিতরণ করেছে শিক্ষার্থী অভিভাবকেরা।

রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকেরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তপতী বাড়ৈর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠে আসছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে অভিভাবকেরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এমনকি শিক্ষার্থীরা টানা দুইদিন বিদ্যালয় বর্জন করে প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত ৬ এপ্রিল গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: জ্যোৎস্না খাতুন স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত শিক্ষক তপতী বাড়ৈকে লঘুদণ্ড প্রদানসহ স্থায়ী বদলির আদেশ দেন। রবিবার (১২ এপ্রিল সকালে এ খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন অভিভাবকেরা। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।

বিদ্যালয়ের অভিভাবক আকিমন বেগম বলেন, আমাদের সন্তানদের সঙ্গে খারাপ আচরণের কারণে আমরা খুবই কষ্ট পেয়েছি। বহুদিন ধরে এর প্রতিকার চেয়েছি। অবশেষে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। তপতী বাড়ৈ আমাদের বিদ্যালয়ের জন্য অভিশাপ ছিলেন। তিনি শিক্ষক নামের কলঙ্ক।

বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বোরহান খান বলেন, শিক্ষক হচ্ছেন আদর্শের প্রতীক। সেখানে যদি এমন আচরণ হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, আমরা ম্যাডামকে অনেক ভয় পেতাম। আমাদের সাথে খারাপ আচরণ করতেন। এখন মনে হচ্ছে আমরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারবো।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অন্যদের জন্যও এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION