1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান - Bangladesh Khabor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে, সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষিমন্ত্রী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (২৫)। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে তিনি কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামে প্রেমিক সজল বালার বাড়িতে অবস্থান করছেন।

অভিযুক্ত সজল বালা ডহরপাড়া গ্রামের শীতল বালার ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক। অন্যদিকে প্রেমিকা পেশায় নার্স।

প্রেমিকার দাবি, সজলের মা ও তার বাবা ব্যবসায়িকভাবে অংশীদার। একটি ক্লিনিকে দুই পরিবারের যৌথ বিনিয়োগ রয়েছে। প্রায় ছয় মাস আগে ওই ক্লিনিকে নার্স হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পরই সজলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে তারা গোপালগঞ্জ শহর ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে সজল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি জানালে সজলের পরিবার এতে আপত্তি জানায় এবং তাকে দূরে সরিয়ে রাখে।

প্রেমিকার ভাষ্য, বিষয়টি নিয়ে তিনি কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। পুলিশ দুই পক্ষকে ডেকে পাঠালেও সজল বা তার পরিবারের কেউ উপস্থিত হননি। পরে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও জানান, গত ১লা বৈশাখে উপজেলা সদরে সজলের সঙ্গে তার শেষ দেখা হয়। এরপর থেকে সজল তার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন। শনিবার সকালে তিনি সজলের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে জানান, সজল বাড়িতে নেই এবং তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এ অবস্থায় বিয়ের দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তের মা অঞ্জনা বালা বলেন, “আমার ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হবে।”

অভিযুক্ত সজল বালা পার্থর মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয়ে পূর্বে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে অভিযুক্ত পক্ষ থানায় উপস্থিত না হওয়ায় অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) সফর আলী বলেন, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান বা অনশন সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION