1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিলেন ওসি রিয়াদ মাহমুদ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কোটালীপাড়ায় মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিলেন ওসি রিয়াদ মাহমুদ

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ জন পঠিত

কামরুল হাসান,কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ।

মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা থেকে তিনি এ ঘোষণা দেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে কাঠিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি রিয়াদ মাহমুদ বলেন, “পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাঠিগ্রাম থেকে আজ মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচারণার সূচনা হলো। উপজেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” এ সময় তিনি মাদকসংক্রান্ত তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন এবং তথ্য প্রদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার, থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন বরকতউল্লাহ, সাবেক ইউপি সদস্য সোহাগ মুন্সী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা শিক্ষক ইয়াদুল ইসলাম এবং মাওলানা অহিদুজ্জামান ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার বলেন, “পুলিশের আন্তরিকতা থাকলে অল্প সময়েই মাদক নির্মূল করা সম্ভব। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী গ্রেপ্তার হলে তাদের পক্ষে কোনো তদবির করা হবে না।”

ইউপি সদস্য আনোয়ার হোসেন বরকতউল্লাহ বলেন, “কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

আলোচনা সভায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোটালীপাড়ায় বেড়ে গেছে মাদকের ভয়াল থাবা। কয়েকদিন আগে মাদকের টাকা না পাওয়ায় বৃদ্ধা বিধবা মায়ের ঘর আগুনে পুড়িয়ে দেয় মাদকাসক্ত ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION