1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল ) সন্ধ্যা ৭টায় শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় অবস্থিত একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।নিহত তাসনিয়া আফরিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভাঙা হাতের অপারেশনের জন্য দুপুর ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় তাসনিয়া আফরিনকে। সন্ধ্যায় অপারেশন টেবিলে চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহত শিশুর পরিবার ও বিক্ষুব্ধরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
পরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ইট ও কাঠ ফেলে অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নিয়ে যায়। শিশুটির মরদেহ কুষ্টিয়া জেলার হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এই হাসপাতালে এই ধরনের ঘটনা আরও আছে। এরা দালালের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসে। ভুল ট্রিটমেন্টে রোগীর ক্ষতি হলে টাকা পয়সা দিয়ে মীমাংসার চাপ দেয়। বাধ্য হয়ে অনেকেই মিমাংসা করে নেয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত দেখা যায়। অভিযুক্ত চিকিৎসকদের থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শিশুটির মরদেহ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION