1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১২) স্কুলে যাওয়ার পথে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার তালুককানুপুর ইউনিয়নে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 স্থানীয় সূত্রে জানা গেছে, তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের ওই শিশুটি তালতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গাইবান্ধা মোড়ের দিকে যায় এবং নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শারীরিক নির্যাতনে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে অপরাধীরা তাকে সড়কের পাশে একটি ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
 বিকেল ৩টা বেজে গেলেও মেয়েটি বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়ে যান। সহপাঠীদের কাছে কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বিকেল ৫টার দিকে তালতলা ইক্ষুকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশের ঝোপের ভেতর মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
 দ্রুত উদ্ধার করে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের প্রাথমিক আলামত নিশ্চিত করেন এবং মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 ভুক্তভোগীর শিশুটির মা জানান, মাথায় পানি ঢালার পর মেয়ের কিছুটা জ্ঞান ফিরলে সে জানায় রাস্তা থেকে দুজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে গাইবান্ধা মোড়ের দিকে নিয়ে যায়। এর পর  পাশবিক নির্যাতন করা হয়। বাধা দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে এবং এরপর আর কিছুই বলতে পারেনি।
 এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়ামাত্রই জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশুটির পরিবার এবং এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION