1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ - Bangladesh Khabor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১১ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল‍্যাম্ব এর এসএওয়াই-এসআরএইচআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমদ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ মোজাম্মেল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক এ.টি.এম নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, ল‍্যাম্ব এর নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন, ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মন্ডল।

‎অবহিতকরণ সভায় ল‍্যাম্ব এর এসএওয়াই-এসআরএইচআর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। প্রকল্পটি গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় ৫ বছর মেয়াদে নির্ধারিত এলাকায় লক্ষিত কমিউনিটির ঝুঁকিপূর্ণ কিশোর কিশোরী এবং যুবতী মেয়েদের (১০ থেকে ২৪ বছর) যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার আদায়ের সুযোগ বর্ধিত করার লক্ষ্যে নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION