পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর খাল খনন কর্মসুচি শুভ উদ্বোধন করেন।
এ সময় নারায়ণগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন, রামচন্দ্রদীতে এই খাল খনন কর্মসূচি তারই একটি অংশ।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভাধীন রামচন্দ্রদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খননের বিকল্প নেই। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো অকেজো খাল খনন করে সেচ সুবিধার আওতায় আনা হবে। ও আড়াইহাজারের সবাইকে নিয়ে একসাথে একটি মাদকমুক্ত চাঁদাবাজ মুক্ত আড়াইহাজার গড়ে তুলব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে খাল খনন শুরু হয়েছিল, বর্তমান সরকার তা পুনরায় চালু করেছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, শুধু খাল খনন নয়, পুরো নারায়ণগঞ্জ জেলাকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া।
এছাড়াও সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
Leave a Reply