1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন চালু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

ফকিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন চালু

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সরকারি হাসপাতাল) এর এক্স-রে মেশিন চালু করা হয়েছে।

এতে রোগীদের অনেক সুবিধা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক্স-রে মেশিন থাকলেও এখানে এক্স-রে টেকনোলজিষ্ট নিয়োগ না থাকায় দীর্ঘদিন বন্ধ ছিল।

গত ৮ অক্টোবর সুদেব হালদার নামে একজন এক্স-রে টেকনোলজিষ্ট নিয়োগ পাওয়ায় পুনরায় এটা চালু করা হয়েছে। এখন থেকে রোগীরা সরকারি মূল্যে এখান থেকে এক্স-রে করতে পারবেন।

হাসপাতালে আসা কয়েকজন রোগী ও রোগীর পরিবার জানান, হাসপাতালে এক্স-রে মেশিন চালু হওয়ায় অনেক উপকার হয়েছে। বিশেষ করে দরীদ্র রোগীদের জন্য অনেক সুবিধ হয়েছে।

এতোদিন কারো এক্সরে করাতে হলে বিভিন্ন কিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে বেশী টাকা দিয়ে এক্স-রে করাতে হতো। এখন থেকে সরকারি মূল্যে কম খরচে হাসপাতাল থেকে এক্স-রে করাতে পারবেন বলে জানান তারা।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, বর্তমানে যে মেশিনটি চালু করা হয়েছে সেটি এনালক এক্স-রে মেশিন। তবে উপজেলা হেলথ কেয়ার ডিজি এইচ এস বরাবরে ডিজিটাল সি, আর মেশিনের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে।

সি. আর মেশিন পেলে এখানে ডিজিটাল মেশিনে এক্স-রে করা সম্ভব হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION