1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

অভয়নগরে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার বর্ণি গ্রামে এনামুল হক, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রুবেল হোসেন মোল্লা(৩৭), নামের আসামিকে আটক করেছেন র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর।
বুধবার (১ নভেম্বর) রাতে তাকে রুপদিয়া এলাকা থেকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ইং ১১/১১/২০১৩ তারিখ অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় ভিকটিম এনামুল হক তার মামা শাহাদাৎ হোসেনের বাড়ীতে বেড়াতে যায়।
একই দিনে রাতে দন্ডপ্রাপ্ত মোঃ রুবেল হোসেন মোল্যা সহ তার সহযোগী ৫/৬ জন মিলে পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিমের মামা বাড়ী থেকে ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয়। কিছুক্ষণ পরে ভিকটিম তার মামা শাহাদাৎকে জানায় রাতে সে বাড়ীতে ফিরবে না ওই এলাকার তারই বন্ধু এফাতের বাড়ীতে ঘুমাবে। পরের দিন সকালে ভিকটিম এনামুলের মৃতদেহ ধান ক্ষেতে পড়ে থাকে।
এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে গত ইং ১৩/১১/২০১৩ তারিখ মোঃ রুবেল হোসেন মোল্যা (৩৭) সহ ৫/৬ জন কে আসামী করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত হতে আসামী মোঃ রুবেল হোসেন মোল্যা জামিন পেয়ে নিজেকে আত্মগোপন করে। ফলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত মোঃ রুবেল হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্লার ছেলে।
এবিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুবেল হোসেন মোল্লাকে যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকা থেকে আটক করা হয়, এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যার কথা স্বীকার করেছে,
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION