1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এস.এস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধায় দেশের চলমান নৈরাজ্যে বাংলাদেশ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান আমিরুল ইসলাম পারভেজ, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক ভুইঁয়া, আনসার সদস্য হোসাইনসহ সকল হত্যা, নির্যাতন, অগ্নি সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত (৩১ অক্টোবর) মঙ্গলবার বিকেলে ওই উপজেলার এস.এস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের হাতীবান্ধা উপজেলা সভাপতি জরজিজ আলম দরদীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় প্রধান অতিথি লিয়াকত হোসেন বাচ্চু বলেন, আগামী দিনে হাতীবান্ধা উপজেলায় বিএনপি কোনো নৈরাজ্য ও অপরাজনীতি করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।
সুলতান আহমেদ রাজনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহ, টংভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, গড্ডিমারী পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাতসহ উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের  উপজেলা সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION