1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ, শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষ, শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে হরতালের সময় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ সময় জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের আরও দুজন কর্মী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর হোসেন। এর আগে বেলা ১১টায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলাকালীন জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হন।

জাহাঙ্গীর হোসেন লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপি মিছিল বের করে। একই সময়ে আওয়ামী লীগও শান্তি মিছিল শুরু করে। এক পর্যায়ে দুদলের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় জাহাঙ্গীর হোসেনসহ বেশকয়েক জন লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। পরে জাহাঙ্গীরসহ তিনজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। আওয়মী লীগের কর্মী রাজু ও বাবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া পিকেটাররা সেনামৈত্রী মার্কেট এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় সাংবাদিকদের ভিডিও ধারণ করতে দেননি তারা। পরে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

এদিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে সকালে কিছু বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন জানান, আওয়ামী লীগের শান্তি মিছিলে বিএনপির হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আর যারা আহত আছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজে একজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয় থানায় কেউ অভিযোগ দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION