1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন এবং হত্যা প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন এবং হত্যা প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : ইসরাইল রাষ্ট্র কতৃর্ক ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন এবং হত্যা বন্ধের দাবিতে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ২ টায় গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদ চত্বর থেকে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট গোল চত্বর বটতলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থেকে আগত জাকের পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, এবং স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান আলী সরদার, মুকসুদপুর উপজেলার সভাপতি লিয়াকত হোসেন এবং জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার শ্রমিক ফ্রন্ট এর সভাপতি এনামুল হক বক্তব্য প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় বক্তাগণ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইল ও আমেরিকার মদদপুষ্ট যে বোমা হামলা হচ্ছে তা অচিরেই বন্ধের দাবী জানান এবং সারাবিশ্বে মুসলিম উম্মাহের একাত্বতা ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION