1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লখপুরে গলায় রশি দিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লখপুরে গলায় রশি দিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া এলাকার একটি ফার্নিচারের ঘর থেকে আ. রব মোল্লা (৬০) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রব মোল্লার ভাড়া নেওয়া নিজ ফার্নিচারের ঘরের আড়ার সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আ. রব মোল্লা লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া এলাকায় দুই বছর আগে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে যুগিখারী নদীর পাড়ে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে তিনি সেলিম ফরাজীর নিকট থেকে ঘর ভাড়া নিয়ে ফার্নিচারের কাজ করতেন।ঘটনার দিন সকালে রব মোল্লার স্ত্রী তাকে ফোনে না পেয়ে ফার্নিচারের ঘরে আসেন। সেখানে তার স্বামীকে ঝুলন্ত মৃত অবস্থায়  দেখতে পান। খবর পেয়ে থানার পুলিশ,ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ঘটনাস্থলে আসেন। এরপর প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রব মোল্লার কাছে এলাকার অনেক মানুষ টাকা পাবেন। দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারনা করছেন। আ. রব মোল্লা ভাঙ্গুরা এলাকার মৃত দানু মোল্লার ছেলে।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION