1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ আনসার ও ভিডিপির গোপালগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ আনসার ও ভিডিপির গোপালগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪০৬ জন পঠিত

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করেন।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা।

তিনি প্রতিটি মন্দির পরিদর্শনকালে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করেন এবং মন্ডপ গুলোর পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন।

মুকসুদপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুকসুদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিম বৈরাগী, প্রমর্থ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিশ্বজিৎ বৈদ্য, শিক্ষক তপন কুমার অধিকারী।

মন্ডপ পরিদর্শন শেষে জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে পূজা মন্ডপ পরিদর্শন করছি। জেলায় রেঞ্জের অধীনস্ত ব্যাটালিয়ন হতে একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। আমাদের আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।

তিনি আরও বলেন, দূর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) দুই লাখ ১২ হাজার ৬৬২ সদস্যকে মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

জানা যায়,গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ১৩০১ টি পূজা মন্ডপে পিসি ৩৪২ জন, এপিসি ১৩০১জনসহ ৮৪৯০ জন সাধারণ নারী-পুরুষ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও ঝুঁকি বিবেচনায় অতি গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ মন্ডপে ৬ জন এবং সাধারণ মন্ডপগুলোতেও ৬ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এরআগে তিনি রবিবার জেলার সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION