1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাড়িতে আর ফেরা হলো না চিকিৎসকের - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বাড়িতে আর ফেরা হলো না চিকিৎসকের

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসক ডা. তপন কুমার মণ্ডল (৩৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ডা. তপন কুমার মণ্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌরদাস মণ্ডলের ছেলে ও গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত চিকিৎসকের স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রবিবার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডা. তপন। পথে মুকসুদপুরে গেড়াখোলায় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন, ‘ডা. তপনের দুর্ঘটনার কথা জানতে পেরে আমরা ছুটে যাই। প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেওয়া হয়; পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

তিনি আরো জানান, আজ ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেওয়া হয়েছে। সেখানে ধর্মীয় মতে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। ডা. তপন মণ্ডলের মৃত্যুতে আমরা কালো ব্যাজ ধারণসহ শোক বার্তা জানিয়েছি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, রবিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION