1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

পলাশবাড়ীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২১৮ জন পঠিত
Digital Camera
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর সাংবাদিক মঞ্জুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন, আল কাদেরিয়া কিবরিয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার আদালতে মামলা দায়ের প্রতিবাদে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলামের আহবানে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, মুশফিকুর রহমান মিল্টন, সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি মতিন মোহাম্মাদ, স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইর্টাস এর সভাপতি আব্দুস সালাম মাসুদ, সাধারণ সম্পাদক নাইমসহ অন্যান্যরা।
এসময় পলাশবাড়ী প্রেসক্লাব, প্রেসক্লাব পলাশবাড়ী ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধ ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ মানববন্ধনের সঞ্চালনায় করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ।
এতে বক্তারা , অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, নারী ঘটিত সংবাদ প্রকাশের জের ধরে  নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ এর তথাকথিত এ্যাসিসটেন্ট ফাতেমা বেগম কর্তৃক পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন ও আল কাদরী কিবরিয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে  মামলা দায়েরের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION