1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুকসুদপুরে বস্ত্র বিতরণ করলেন আ.লীগ নেতা শেখ রনি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুকসুদপুরে বস্ত্র বিতরণ করলেন আ.লীগ নেতা শেখ রনি

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ জন পঠিত

শামীম হাসান রিংকু, স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শিক্ষানুরাগী, সমাজসেবক, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ এর নিজস্ব অর্থায়নে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ১হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার জলিরপাড় বনগ্রামের মহাতীর্থ শ্রী শ্রী কালী গঙ্গা মন্দিরে এই বস্ত্র বিতরণ করা হয়।

ইউপি সদস্য বাবু মাখন মন্ডল এর সঞ্চালনায় ও বাবু চিত্তরঞ্জন মন্ডল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও জলিরপাড়ের মানুষ সর্বদাই সাম্প্রদায়িকতাকে পাশকাটিয়ে অসাম্প্রদায়িকতার এক দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন। আমরা ছোট বেলা থেকে সকল ধর্মালম্বীর নানা শ্রেণি পেশার মানুষ একত্রে মিলেমিশে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় উৎসব সকলের সাহায্যে পালন করে আসছি।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় পদক্ষেপ না বললেই নয়। প্রধানমন্ত্রী প্রতি বছর মুকসুদপুর তথা পুরো দেশেই পুজা উদযাপনে আর্থিক অনুদানসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। এ ছাড়াও সাম্প্রদায়িকতা সম্পর্কে কঠোর সিদ্ধান্ত নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্ব অপরিসীম। আমরা চাই, এ দেশের জনগণ আবারও নৌকাকে ভোট দিয়ে ক্ষমতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে।

আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্বের ন্যায় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাবো।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অশোক মন্ডল, কামাল শেখ, বাবু নিহার কীর্তনীয়া, ডাক্তার শৈলেন মন্ডল,সাবেক মেম্বার ফরিদ মোল্লা হান্নান শেখ, বাবু ক্ষিতীশ রায়, বাবু সজল মল্লিক, বাবু বিধান বাগচী, জানে সরদার, হাকিম শেখ, মামুন শিকদার, রাব্বি শেখ, রাজু শেখ প্রমুখ।

বস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, অসহায়দের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। রনি আহমেদ গত ১০বছর খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করতে ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি আহমেদের মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা রনি আহমেদ গত ১০ বছর যাবত ইউনিয়নের প্রতিটি হতদরিদ্র, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, স্কুলগামী বাচ্চাদের ব্যাগ, কখনও নগদ অর্থ দিয়েও বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION