1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার ৪ - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

পাঁচবিবিতে স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার ৪

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ জন পঠিত
ফারহানা আক্তার,‌ জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাবিবপুর এলাকা থেকে প্রাইভেটকারে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক ৪ যুবককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা চার জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে রোববার সকাল দশটায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুরের মহরাপাড়া গ্রামের মোঃ তনছের ছেলে ইসরাফিল (২২), হাতিশোও গ্রামের বন্দ মেঞ্জির ছেলে বিষু মেঞ্জি (২৭), পাঁচবিবি
উপজেলার মাঝিনা বাজার এলাকার হাকিমের ছেলে মুন্না বাবু (১৯) ও একই উপজেলার আটুল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ছনি (২০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রী তাঁর বাড়ী থেকে নানার বাড়ীতে  হেঁটে রওনা দেন। পথে হাবিবপুর বাজারের একটু অদূরে পৌছালে পুর্বপরিকল্পিত ভাবে আসামীরা তাঁর পথরোধ করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে প্রাইভেটকারটি পাঁচবিবি-কামদিয়া সড়কের চাঁনপাড়া বাজারে পৌছালে স্থায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করে ।
আজ সকাল দশটায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION