1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় বেশি দামে শামুক-ঝিনুক বিক্রি, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কুয়াকাটায় বেশি দামে শামুক-ঝিনুক বিক্রি, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কুয়াকাটায় বেশি দামে শামুক-ঝিনুক বিক্রি, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা। বেশি দামে শামুক-ঝিনুক বিক্রি, নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১১টায় সমুদ্র সৈকত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা দিতে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আসা পর্যটকদের অবস্থান দেখে দোকানিরা ইচ্ছে মতো পণ্যের দাম রাখছে যে কারণে শামুক ঝিনুকের দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। দুর্গাপূজায় আসা পর্যটকদের সঙ্গে যেন এমনটা না ঘটে সেজন্য এ সর্তকতা মূলক অভিযান।
তিনি আরও বলেন, অভিযানের সময় পণ্যের নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে এবং সৈকতে বিশৃঙ্খলভাবে ভাসমান খাবার দোকান করায় ১০ প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION