1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আইন শৃঙ্খলা ব্রিফিং - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আইন শৃঙ্খলা ব্রিফিং

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসবমুখর উদযাপন উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) সকালে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারাডের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উক্ত  ব্রিফিং প্যারাডে আরো উপস্থিত ছিলেন  মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট, এ,কে, এম ফজলুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), লালমনিরহাট, মোঃ কামারুজ্জামান, ২৮  আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার
জি,আর সরোয়ার, ডিআইও -১, অফিসার ইনচার্জ, লালমনিরহাট সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের  বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা  ও আনসার সদস্য বৃন্দ।
উক্ত ব্রিফিং প্যারাডে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসবমুখর  উদযাপনে জেলা পুলিশ লালমনিরহাট বদ্ধপরিকর। এর প্রেক্ষিতে জেলা পুলিশের সকল অফিসার – ফোর্স এবং আনসার সদস্যদের অধিক গুরুত্বের  সাথে দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়াও তিনি আইন-শৃঙ্খলা সংক্রান্তে সমসাময়িক বিষয়ে দিক নির্দেশনামূলক  বক্তব্য প্রদান করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল ইউনিট প্রধানদের এবং সাদা পোশাকে নিয়োজিত অফিসার-ফোর্সদের অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সকল কে আন্তরিকতার সাথে ডিউটি করার জন্য নির্দেশনা দেন।  পরিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ব্রিফিং প্যারেডের সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION