1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলে আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে বিদ্যালয়ে পাঠদান বন্ধ  অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই, সংসদে স্পিকারের নির্দেশনা উপদেষ্টা ডা. জাহেদের ফিরে আসা নিয়ে যা বলল ভারত একটি শিশুও যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে: ঢাকার ডিসি এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী

বাকেরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলে আটক

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ জন পঠিত
বাকেরগঞ্জ সংবাদদাতা : বরিশালের বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব পায়রা, কারখানা, তুলা তলা শিয়াল গুলি ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে।
১৬ আগস্ট সোমবার ও ১৭ আগস্ট মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা, তুলা তলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ২৩ কেজি ইলিশ মাছ, ১ নৌকা ও ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
আটকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা ও বাকি ৮ জনকে ১৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,আটক হওয়ার ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে, বাকিদের ১৭ দিন করে কারা দণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল ও সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
আটককৃতরা হলো-রাকিব (২৫),পিতা: জাফর বেগ, মোশারেফ(৩৫), রকমান ফকির, শাহিন হাওলাদার (৪০),পিতা: মৃত. মজিদ হাওলাদার, মো: আল আমিন (৩৫), পিতা: আমজেদ হাওলাদার, আউয়াল হাওলাদার (৩৫),পিতা: মৃত. খালেক হাওলাদার, মিন্টু (১৬)
পিতা: খায়রুল বসার, হানিফ (৪০),এনামুল ডাকুয়া (৩৫), পিতা: তোতা মিয়া, খোকন হাওলাদার (৩৫),পিতা: সেকান্দার হাওলাদার কলেসকাঠী ইউনিয়নের শাদিস গ্রামের জসিম, পিতা: জয়নাল হাওলাদার, মন্টু রায়, পিতা: মুকুন্দ রায়, এবং লক্ষন দাস, পিতা: সদানন্দ দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION