1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ফের দুর্ধর্ষ ডাকাতি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

বাউফলে ফের দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩২৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলউপজেলায় ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোমবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা বন বিভাগের সাবেক আইনকর্মকর্তা রেজাউল করিমের বাসার দরজা ভেঙ্গে ৮-১০জন মুখোশধারী দুর্বৃত্তরা ভিতরে ডুকে গৃহকর্ত্রী ও তার দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সাবেক ওই আইনকর্মকর্তার স্ত্রী পারুল জানান, রাত আড়াইটার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রে মুখে তার কাছ থেকে আলমারির চাবি নেয়। এরপর ডাকাতরা তার ও তার এক দেবরের মেয়ের হাত-পা ও মুখ বেধে ফেলে। আলমারি খুলে নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। ঘটনার সময় তার স্বামী ঢাকা ছিলেন। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাস্থল পরির্দশ করেছি। ভূক্তভোগিরা অপরাধীদের চিনেছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION