1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাউবোর ৮০ প্রকল্পের মধ্যে গোপালগঞ্জে ২টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

পাউবোর ৮০ প্রকল্পের মধ্যে গোপালগঞ্জে ২টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ জন পঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।

সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ২টি প্রকল্পের উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জে উদ্বোধন করা প্রকল্প ২টি হচ্ছে – গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন প্রকল্প এবং রাজৈর কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প ।

সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের “বজ্রকণ্ঠ” সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

এসময় সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টুঙ্গিপাড়া এর উপ-বিভাগী প্রকৌশলী আল-আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্প উদ্বোধন করেন।

এর মধ্যে গোপালগঞ্জের ২টি প্রকল্প রয়েছে। সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION