1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনায়, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনায়, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৬৪৮ জন পঠিত
কুয়াকাটা  থেকে মোঃ জাহিদ,
 
চাঁদার টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদারকে (৬৪) কুপিয়ে জখম করার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা  মশিউর রহমান শিমু এবং তার স্ত্রী খাদিজা আক্তার এলিজাসহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।   রোববার রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রাতে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মশিউর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ ও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। আহত মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়ি চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের কার্যালয় মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় মুক্তিযোদ্ধা বৃদ্ধ শাহ আলমকে প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ত্রাসী হামলার শিকার মুক্তিযোদ্ধার সন্তান মো. সিদ্দিকুর রহমান জানান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। স্থানীয় শিমু বাহিনীর সন্ত্রাসীরা বাবার কাছে চাঁদা চেয়েছিল। চাঁদার টাকা না দেয়ায় স্থানীয় জহিরুল, সবুজ, খলিল, রুবেল, আ. রহমানসহ ১৫-২০ সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে বাবাকে।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION