1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বোমা হামলার পরিকল্পনা, থানায় মামলা - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বোমা হামলার পরিকল্পনা, থানায় মামলা

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ জন পঠিত
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রানাগাতি এলাকায় সংঘবদ্ধ চক্রের বোমা হামলার প্রস্তূতির সময় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভয়নগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলা হয়েছে যার নং ০৯ তারিখ ১২/১০/২০২৩ ইং।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২/১০/২০২৩ দিবাগত রাত আনুমানিক ১.১৫ টার সময় অভয়নগর এলাকায় নাশকতা ও সরকারের ভাব মূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উপজেলার রানাগাতি উত্তর পাড়ার মৃত আব্দুর রহমান শেখের পুত্র আব্দুল হাই(৫৫) শেখ’র বাড়িতে সংঘবদ্ধ চক্রের বোমা বানানোর সময় অসাবধানতাবশত বিষ্ফোরণ ঘটে।
এতে ঘরের চাল উড়ে যাওয়াসহ আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়াসহ বাসিন্দারা আহত হয়। খবর পেয়ে পুলিশ বোমা বিস্ফোরণে ব্যবহারিত আলামত জব্দ ও একজনকে আটকসহ ১১ জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জন অজ্ঞাত ব‍্যক্তিকে আসামি করে, অভয়নগর থানার অধীন উত্তর সিদ্দিপাশা পুলিশ ক‍্যাম্পের আইসি এসআই বিমান তরফদার বাদি হয়ে আন্তর্ঘাত ও ধ্বংসাত্বক কাজের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বিস্ফোরণ ঘটানোর অপরাধে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বোমা বিষ্ফোরণ ঘটনায় মামলা হয়েছে, এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION