1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১.০০ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা সভাপতি রমজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা গত ১২ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বিরামপুর উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট সকল নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করেন।

এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান, নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও যুগ্ন-সাধারণ সম্পাদক (মহিলা-১) দিলরুবা পারভীন রেবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION