1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালী‌তে স্কু‌লে বজ্রপাত এক শিক্ষকসহ আহত ১৩ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

রাঙ্গাবালী‌তে স্কু‌লে বজ্রপাত এক শিক্ষকসহ আহত ১৩

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপ‌জেলায় মৌডুবী সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে বজ্রপা‌তে এক শিক্ষক সহ মোট ১৩ জন আহত হ‌য়ে‌ছেন।

আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এদের ম‌ধ্যে ৫ জ‌নের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য কলাপাড়া উপজেলা স্বাস্থ‌্য ক‌ম্প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ঘটনাস্থলে গি‌য়ে প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, বুধবার বেলা সা‌ড়ে এগা‌রোটায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বিদ‌্যাল‌য়ে যথা‌রি‌তি ক্লাস চল‌ছিল। ৬ষ্ঠ শ্রেণি‌তে পাঠদান কর‌ছি‌লেন ইং‌রে‌জি শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস। হঠাৎ বজ্রপা‌তে বিদ‌্যাল‌য়ের শ্রেনীক‌ক্ষের জানালা দি‌য়ে ধোয়া প্রবেশ ক‌রে। প্রচন্ড শ‌ব্দের কার‌ণে ১৩ শিক্ষার্থী সহ ওই শিক্ষক আহত হন। আত‌ঙ্কিত হ‌য়ে ৫ ছাত্রী ঘটনাস্থ‌লেই অজ্ঞান হ‌য়ে প‌রেন।

তারা হ‌লেন, ফা‌তিহা (১১), তহুরা (১১), তা‌মিমা(১২), কা‌রিমা(১১), সা‌বিহা(১১)। জ্ঞান ফির‌তে দে‌রি হওয়ায় উন্নত চিকিৎসার জন‌্য তা‌দের‌কে কলাপাড়া উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম্প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আহত অন‌্যান‌্যরা হ‌লেন উম্মেহানী, দিবা, না‌দিরা, তনিমা, মু‌নিয়া, মোহনা ও না‌দিয়া। বা‌কি‌দের স্থানীয়ভা‌বে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে তা‌দের‌কে বা‌ড়ি‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আহত শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস ব‌লেন, হঠাৎ প্রচন্ড শ‌ব্দে সবাই আত‌ঙ্কিত হ‌য়ে যাই। আহত‌দের তৎক্ষনাৎ উদ্ধা‌রের চেষ্টা ক‌রে‌ছি।

মৌডুবী সরকারি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান ব‌লেন, এ রকম ঘটনা বিদ‌্যাল‌য়ে এই প্রথম। আমরা আহত‌দের যথাযথ চি‌কিৎসা নি‌শ্চি‌তের জন‌্য সর্বাত্মক চেষ্টা কর‌ছি। উন্নত চি‌কিৎসার জন‌্য আহত‌দের কলাপাড়া স্বাস্থ‌্য ক‌ম্প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION