1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে দেশীয় মাছের ভয়ংকর ফাঁদ চায়না দুয়ারী জাল জব্দ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

দুমকীতে দেশীয় মাছের ভয়ংকর ফাঁদ চায়না দুয়ারী জাল জব্দ

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৭ লক্ষাধিক টাকার দেশীয় মাছের ভয়ংকর ফাঁদ নামে পরিচিত অবৈধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শ্রীরামপুর, আঙ্গারিয়া ও লেবুখালি ইউনিয়ন থেকে অবৈধ ৪৬টি চায়না দুয়ারী, ১৬টি বেহুন্তি ও ১১টি স্লুইস জাল জব্দ করা হয়।

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইমরানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইমরান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী, বেহুন্তি ও স্লুইস জালসহ সকল প্রকারের অবৈধ জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION