1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জামিনে বের হয়ে সাক্ষীর হাত-পা ভাঙলো মাদক মামলার আসামি - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বাউফলে জামিনে বের হয়ে সাক্ষীর হাত-পা ভাঙলো মাদক মামলার আসামি

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জেল থেকে বের হয়েই সবুজ হাওলাদার(২৭) নামের এক সাক্ষীকে হাত-পা ভেঙ্গে দিয়েছেন মাদক মামলার আসামিরা। এ সময় ইট দিয়ে সবুজ হাওলাদারের মাথা থেঁতলে দেয়া হয়েছে।

আশঙ্কাজনক অবস্থা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সবুজের হাতে-পায়ের পাঁচটি স্থানে হাড় ভাঙা পাওয়া গেছে। এছাড়াও মাথায় গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার উপজেলার ৪নং সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। সবুজ একই ইউনিয়নের রামনগর গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালক।

সুজনের বাবা আবুল বাশার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সুজন। পরে সকাল ১০ টার দিকে যাত্রী নিয়ে মদনপুরা ইউনিয়ন পরিষদ এলাকায় গেলে মাদক ব্যবসায়ী ডালিম, সোহেল ও জাহিদসহ ৭/৮ জনে মিলে সুজনকে মৃধার বাজার এলাকায় নিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয় এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। এছাড়াও কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, তিনি বছর আগে ডালিম ও সোহেলকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। পরে পুলিশ ওই মামলায় সুজনকে সাক্ষী করেছেন। আদালতে সাক্ষী দেয়ার আগেই সুজনের হাত পা ভেঙ্গে দেয়া হয়েছে। মাদক মামলা হওয়ার পরে আমাদেরকে ভিটে বাড়ি ছাড়া করেছে মাদক ব্যবসায়ীরা। এই তিন বছর পর্যন্ত আমরা কেউ বসত বাড়িতে যেতে পারছি না।

সুজনের ভাই রিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল থেকে ঢাকায় রেফার করার সম্ভাবনা রয়েছে।

সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, সুজনের হাত-পা সব গুড়িয়ে দেয়া হয়েছে এবং মাথা থেঁতলে দেয়া হয়েছে । সুজন বাঁচলেও কোনদিন সম্পূূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, অভিযুক্ত ডালিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এতে আমার ইউনিয়নের যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। বিষয়টি আমি থানায় জানালে পুলিশ ডালিমকে অনেকবার মাদকসহ গ্রেফতার করেছে। তবে জামিনে বের হয়ে আবার মাদক বিক্রি করে যাচ্ছে ।

এ বিষয়ে জানার জন্য ডালিমের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাত পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিক্টিমের হাতে এবং পায়ে জখম রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION