1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আল আমিনের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ‘প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ’ শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বাউফলে আল আমিনের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মোঃ আল আমিন মৃধা (৩০) এর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।

উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচা আঃ মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাঘাত করে ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চাচা আঃ মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক বলেন, পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION