1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়কের কুশপুত্তলিকা দাহ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়কের কুশপুত্তলিকা দাহ

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মঞ্চে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন কর্তৃক জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে গোলজার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে উজ্জল প্রধানের অনুসারি ও সমর্থকরা।
শনিবার সন্ধ্যার আগে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্দ্যোগে র‌্যালী শেষে শহরের নতুনহাট এলাকায় এক আলোচনা সভায় মঞ্চে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের বড় ছেলে উজ্জল প্রধানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে গালিগালাজ ও লাঞ্চিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক গোলজার হোসেন। পরে মঞ্চের পিছনে উভয়ের মধ্যে চর-থাপ্পর ও ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনায় জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের AR Uzzal Prodhan নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে
মাইক্রোফোন কেড়ে নেওয়ার ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপসহ লেখা পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে তার শুভাকাংঙ্খি ও সমর্থকরা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করে।
অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে কি কারণে সেটি তার আপন দুই ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকেই শুনেন। তারাও দায়িত্বশীল নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION