1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জমি জমার বিরোধে চাচার হাতে ভাতিজা খুন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে জমি জমার বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ও তার বাহিনীর হাতে ভাতিজা আল-আমিন মৃধা (৩০) নামের একজন নিহত ও শামীম মৃধা আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত আল-আমিন শানু মৃধার ছেলে।
শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার সময় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিলঘর নামক স্থানের আগে হাতেম মৃধার বাজারের মাঝামাঝি ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে আপন চাচাদের সঙ্গে। এনিয়ে কয়েকবার সালিশ মিমাংশার চেষ্টা হয়েছে। বর্তমানে দুটি মামলা ও চলছে। ঘটনার সময় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে রাস্তায় পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদী মোতালেব মৃধার নেতৃত্বে জাফর মৃধা (৪৫), পিতাঃ মৃত হাশেম আলী মৃধা, লাবিব মৃধা (১৮), মামুন মৃধা (২৫), পিতাঃ মোতালেব, নুরুজ্জামাল মোল্লা, পিতাঃ, শহিদুল মৃধা, জাহিদুল মৃধা,পিতাঃ মৃত ভাসাই মৃধা, এছাড়াও ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন মৃধাকে মৃত ঘোষণা করেন। এবং আহত শামীম মৃধাকে ভর্তি দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাউফল থানা পুলিশ। পুলিশ সুত্রে নিহত আল-আমিন মৃধার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে রয়েছে।
এবিষয়ে থানায় মামলা হলে আসামিদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাউফল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION