1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর, ২ নারীসহ ৩ জন আহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর, ২ নারীসহ ৩ জন আহত

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের খাগড়াডাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টায় পূর্ব শত্রুতার জেরে প্রভাবশালী এডভোকেট খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে তার ভাই দিদার খন্দকার, লিটু খন্দকার, তার বোন গোপালগঞ্জ সদর হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স ছালেহা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী আরোজ আলী খন্দকারের বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলাকারীদের আঘাতে চিকনা বেগম (৪৫), হোসনে আরা বেগম (৪০), তারিক খন্দকার (৪২)—কে মারাত্মকভাবে আহত করে প্রতিপক্ষ।

পরে স্হানীয়রা ও স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এর আগে হামলা চালিয়ে প্রতিপক্ষ সুকৌশলে জরুরী সেবা ৯৯৯ -এ কল করে এলাকায় পুলিশ নিয়ে ভালো সাজেন বলে দাবি ভুক্তভোগীদের।

এছাড়াও প্রতিপক্ষের এডভোকেট খন্দকার রবিউল ইসলাম তার নার্স বোনের সহযোগিতায় স্বেচ্ছায় নিজে ক্ষত করে হাসপাতালে সার্টিফিকেট নেওয়ার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমরা গরীব, অসহায়। আমাদের তেমন কোন অর্থ- কড়িও নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানান হামলার শিকার ভুক্তভোগীর স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION