1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় ট্রাক তিন গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় ট্রাক তিন গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৭১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় ট্রাক মালিকসহ চালক-সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া (৩৫), সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।
শনিবার (২৬ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে  সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান, পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।
পুলিশ সুপার জানান, ঘাতক ট্রাকটির মালিক  আনিছুর রহমান নিজেই উক্ত ট্রাক চালক হওয়া সত্ত্বেও বদলী হিসেবে একজন অপেশাদার, অদক্ষ্য, লাইসেন্স বিহীন মোঃ জামাল মিয়া সেদিন ট্রাকটি চালাচ্ছিলেন। জামাল রংপুর হতে আলু লোড করে ২৪ আগস্ট ভোরে আলু বোঝাই ট্রাকটি জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে আনলোড করেন। পরে সকাল ৬ টার দিকে খালি ট্রাক নিয়ে পূণরায় রংপুরের উদ্দেশ্যে রওনা করেন।  সকাল সাড়ে ৬ টার দিকে গাইবান্ধা জিরো পয়েন্টে পুলিশ ক্যাফের সামনে গোল চত্ত্বরের নিয়ম না মেনে ভুল পথে বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে তার ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় চাপা দিলে ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
তখন ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পুরাতন ব্রীজ দিয়ে সুন্দরগঞ্জ অভিমুখে পালাইয়া যায়। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিক ভাবে ট্রাকটি সনাক্ত করা হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ঘাতক ট্রাকটি সনাক্ত করা হয়।
পরবর্তীতে পরদিন রংপুর মহনগরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাকের ড্রাইভার জামাল মিয়া, সহযোগী মশিউর রহমান ও ট্রাক মালিক আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তিতে ঘাতক ট্রাকটি রংপুরের মাহিগঞ্জ থানার বীরভূদ বালাটারী গ্রামের একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়। তারা ট্রাকটির রং পরিবর্তন করার জন্য ওই গ্যারেজে নেয় বলে জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION