1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যশোর-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাংকার ও পিকাপের ধাক্কা, আহত ১ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

যশোর-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাংকার ও পিকাপের ধাক্কা, আহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে আকিজ সিটির সামনে তেলবাহী ট্রাংকার ও পাট বোঝাই পিকাপের সংঘর্ষে আহত হয়েছে ১ জন।
এতে তেল পড়ে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
জানা গেছে, বুধবার বেলা ১১ টায়  খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাংক  আকিজ জুট মিলের সামনে পৌছালে একটি পাট বোঝাই পিকআপ পেছন থেকে আঘাত করে।
এসময় ট্যাংকারের পেছনের অংশ ফেটে যায়। এতে গাড়িতে থাকা তেল  মহাসড়কে পড়ে যায়। এসময়  পিকআপ চালক  ও পথচারী মারাত্মক ভাবে আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে পিকআপ চালক আব্দুলাহকে (২৪) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আব্দুল্লাহ মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মুন্তাজ এর ছেলে। দূর্ঘটনার বিষয়ে চালক মোজাম (৬০) বলেন, আমি খুলনা ডিপো থেকে ৯ হাজার লিটার তেল নিয়ে বারখাদা ত্রিমোহনি কুষ্টিয়ার মেসার্স আনোয়ারা ফিলিং ষ্টেশনে যাওয়ার পথে নওয়াপাড়া আকিজ  সিটি এর সামনে আসলে আকিজ জুট মিলের পাট বোঝায় পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আমার ট্যাংকের পেছনের অংশ ফেটে সব তেল পড়ে যায়।  আমার  ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই শাহ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন, ১৬আগষ্ট বুধবার  সকাল ১১টার কিছু পরে তেলের ট্যাংকারকে একটি পিকআপ পেছন থেকে আঘাত করলে ট্রাকে থাকা তেল সড়কে পড়ে যায়।
দূঘর্টনার বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION