1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় পিস্তল ও গুলিসহ মাসুদ রানা নামে একজন গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

গাইবান্ধায় পিস্তল ও গুলিসহ মাসুদ রানা নামে একজন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৯৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ডিবি ও জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এক নলা ওয়ান সুটার গান, এক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মাসুদ রানা  নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার কামাল হোসেন।
তিনি জানান, অপরাধ রোধকল্পে জেলা ডিবি পুলিশের নিয়মিত অভিযানে গত ১৫ই আগস্ট রাত ১২.টা ৩০ মিনিটে গাইবান্ধার সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারুফ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারীর আব্দুল মান্নান সরকারের ছেলে। তার নামে গাইবান্ধা সদর থানায় পূর্বের দুইটি মামলা রয়েছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় আর একটি নিয়মিত মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, বি- সার্কেল আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION