1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সাবেক চেয়ারম্যান মহব্বত গোলদারের কান্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় সাবেক চেয়ারম্যান মহব্বত গোলদারের কান্ড

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৩৩ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী গোলদারের কান্ড দেখে হতবাক হয়েছেন এলাকাবাসী।

তার মতো একজন ব্যক্তির দ্বারা কিভাবে এহেনো কাজ হতে পারে, সেটাই এখন ঐ এলাকার মূখ্য আলোচ্য বিষয়।

জানা যায়, তিনি গতকাল রবিবার সন্ধায় বান্ধাবাড়ী গ্রামের সৈয়দ আলী মৃধার ছেলে ফরিদুজ্জামান মৃধা (৪৭) কে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে তুলাতলা বাজারে বেধড়ক মারপিটে আহত করেন। নাছির হাওলাদার সহ স্থানীয় জনতা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেন।

প্রবীন এই সমাজপতির কান্ড জ্ঞানহীন কর্মকান্ড দেখে ইউপি সদস্য মাসুম শেখ, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, আবুল কালাম, গোলাম মওলা, মোয়াজ্জেম শেখ সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- মহব্বত চেয়ারম্যান বিনা কারনে ফরিদকে মারপিট করেছে, তার মত একজন লোক যদি আমাদের সাথে এ রকম আচরন করতে পারে, তাহলে এ দেশ ছেড়ে আমাদের চলে যাওয়া উচিৎ, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

ভূক্তভোগী ফরিদুজ্জামান জানান- মহব্বতের কাছে জমি বিক্রির সময় কথা ছিলো, ভিপি সমাধান হলে দলিল দেব, টাকাও বাকী রয়েছে, অতর্কীত ভাবে সে আমার উপর হামলা চালিয়ে মারপিট করেছে।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন- ফরিদ বলে আমি টাকা নেই নাই, আমি তাকে একটা চড় মেরেছি, কাজটা আমার ঠিক হয় নাই, আমি আসামী। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION