1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

শ্রীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৬ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ আগস্ট)শ্রীপুর কনভেনশন সেন্টারে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির আহবায়ক চিশতি আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।
অধ্যাপক সাইফুল ইসলামকে শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে ও ফুরকান আলী আকন্দকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
পরে শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি হিসেবে চিশতি আলমগীর ও সাধারণ সম্পাদক মো: মাহবুব আলমকে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সাত্তার মিয়া, জাপা প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির,জাপা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মো: কামরুজ্জামান মন্ডল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও এস এম কিবরিয়া,কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির আহবায়ক রুস্তম শরীফ, কালীগঞ্জ জাপার যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন মাস্টার,যুব সংহতির নেতা রায়হান মোল্লা সহ আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা, পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION