1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার পেলেন কোটালীপাড়ার আরো ৪০ গৃহহীন পরিবার - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার পেলেন কোটালীপাড়ার আরো ৪০ গৃহহীন পরিবার

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার ঘর ও জমি পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার আরো ৪০ ভূমি ও গৃহহীন পরিবার।

বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) সারা দেশের ২২,১০১ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম, প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে গণভবন থেকে ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনার পর কোটালীপাড়ায় ৪০ গৃহ ও ভূমিহীন পরিবারের হাতে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

এ নিয়ে অত্র উপজেলায় সর্বমোট ৪০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো বসবাসের স্বপ্নের ঠিকানা। এ উপলক্ষ্যে হলরুম লাল শাপলায় এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মাৎ নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, উপকার ভোগী- শিল্পী বেগম, মলিনা মধু, আব্দুর রহিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান- মিজানুর রহমান হ্ওালাদার মানিক, তুষার মধু, সমর চাঁদ মৃধা খোকন, কানুনগো মাহাবুব উর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নাছির উদ্দিন তালুকদার, তহশীলদার- স্বপন কুমার দে, জাহাঙ্গির হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION