1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গমাতা’র জন্ম বার্ষিকী পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গমাতা’র জন্ম বার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো- শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও সেলাই মেশীন বিতরণ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করেন- উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, একাডেমিক সুপার ভাইজর জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান- মাজহারুল আলম পান্না, তুষার মধু, প্রাণি সম্পদ কর্মকর্তা পুষ্পেন বিশ্বাস, সাধারন সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কাজী সাফায়েত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফয়েজ আহমেদ, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ। সভা শেষে ১০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশীন বিতরণ করে অনুষ্ঠানে আগত অতিথী বৃন্দ।

এ ছাড়াও, বেলা সাড়ে ১১ টায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামীকাল ৯ আগস্ট ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষ্যে কোটালীপাড়া উপজেলার তথ্য অবহিত করনের নিমিত্ত প্রেস ব্রিফিং করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION